Home Bibles গীতসংহিতা 18:26 · বাংলা বাইবেল
গীতসংহিতা 18:26 · বাংলা বাইবেল

তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে।

Cross references

লেবীয় 26:23

ইহাতেও যদি আমার উদ্দেশে শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ কর,

লেবীয় 26:27

আর এই সকলেতেও যদি তোমরা আমার কথা না শুন, আমার বিপরীত আচরণ কর,

১ শমূয়েল 2:30

অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয় বলিয়াছিলাম; তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব; কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে, তাহারা তুচ্ছীকৃত হইবে।

গীতসংহিতা 109:17

সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল; আশীর্ব্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল।

হিতোপদেশ 3:34

নিশ্চয়ই তিনি নিন্দকদিগের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।

মীখা 2:7

হে যাকোব-কুল ইহা কি বলা যাইবে, ‘সদাপ্রভুর আত্মা কি সঙ্কুচিত হইয়াছেন?’ এ সকল কি তাঁহার কর্ম্ম? সরলাচারী লোকের পক্ষে আমার বাক্য সকল কি মঙ্গলজনক নহে?

রোমীয় 2:4

অথবা তাঁহার মধুর ভাব ও ধৈর্য্য ও চিরসহিষ্ণুতারূপ ধন কি হেয়জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মনপরিবর্ত্তনের দিকে লইয়া যায়, ইহা কি জান না?

রোমীয় 2:9

প্রথমে যিহূদীর, পরে গ্রীকেরও উপরে, কদাচারী মনুষ্যমাত্রের প্রাণের উপরে বর্ত্তিবে।

যাকোব 2:13

কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দ্দয়; দয়াই বিচারজয়ী হইয়া শ্লাঘা করে।

Interlinear

Choose Theme