Home Bibles ☰ Books গীতসংহিতা 16:3 · বাংলা বাইবেল
গীতসংহিতা 16:3 · বাংলা বাইবেল

পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।

Cross references

২ ইতিহাস 6:41

হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম-স্থানে গমন কর; তুমি ও তোমার শক্তির সিন্দুক। হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ-বস্ত্র পরিধান করুক ও তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক।

গীতসংহিতা 30:4

হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

গীতসংহিতা 101:6

দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে; তাহারা আমার সহিত বাস করিবে; যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হইবে;

গীতসংহিতা 116:15

সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাঁহার সাধুগণের মৃত্যু।

গীতসংহিতা 119:63

আমি সেই সকলের সখা, যাহারা তোমাকে ভয় করে, এবং যাহারা তোমার নিদেশ সকল পালন করে।

গীতসংহিতা 122:8

আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমার মধ্যে শান্তি বর্ত্তুক।

হিতোপদেশ 8:31

আমি তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত।

হিতোপদেশ 12:26

ধার্ম্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়; কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে।

হিতোপদেশ 13:20

জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।

পরমগীত 4:1

অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দ-পর্ব্বতের পার্শ্বে শুইয়া থাকে।

পরমগীত 7:10

আমি আমার প্রিয়েরই, তাঁহার বাসনা আমারই প্রতি।

যিশাইয় 62:4

লোকে তোমাকে আর পরিত্যক্তা বলিবে না, এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলিবে না; কিন্তু তুমি হিফ্‌সীবা [উহাতে আমার প্রীতি], ও তোমার ভূমি বিয়ূলা [বিবাহিতা] নামে আখ্যাতা হইবে? কেননা সদাপ্রভু তোমাতে প্রীত, এবং তোমার ভূমি বিবাহিতা হইবে।

Interlinear

Choose Theme