Home Bibles গীতসংহিতা 140:6 · বাংলা বাইবেল
গীতসংহিতা 140:6 · বাংলা বাইবেল

আমি সদাপ্রভুকে কহিলাম, তুমি আমার ঈশ্বর; হে সদাপ্রভু, আমার বিনতির রবে কর্ণপাত কর।

Cross references

গীতসংহিতা 16:2

আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু; তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।

গীতসংহিতা 16:5

সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র; তুমিই আমার অধিকার স্থায়ী করিতেছ।

গীতসংহিতা 27:7

সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও।

গীতসংহিতা 28:1

সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি; আমার শৈল, আমার প্রতি বধির হইও না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।

গীতসংহিতা 31:14

কিন্তু, সদাপ্রভু, আমি তোমার উপরে নির্ভর করিলাম; আমি কহিলাম, তুমিই আমার ঈশ্বর।

গীতসংহিতা 55:1

হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত কর, আমার বিনতি হইতে লুকাইও না।

গীতসংহিতা 57:7

আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমি স্তব করিব।

গীতসংহিতা 64:1

হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শুন, শত্রুভয় হইতে আমার জীবন রক্ষা কর।

গীতসংহিতা 91:2

আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।

গীতসংহিতা 116:1

আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।

গীতসংহিতা 119:57

সদাপ্রভু আমার অধিকার; আমি বলিয়াছি, আমি তোমার বাক্য সকল পালন করিব।

গীতসংহিতা 130:2

হে প্রভু, আমার রব শুন, তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক।

গীতসংহিতা 142:4

[আমার] দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ, আমাকে চিনে এমন কেহই নাই, আমার আশ্রয় বিনষ্ট হইল; কেহই আমার প্রাণের তত্ত্ব করে না।

গীতসংহিতা 142:5

আমি তোমার কাছে কাঁদিলাম, হে সদাপ্রভু, আমি কহিলাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।

গীতসংহিতা 143:1

সদাপ্রভু, আমার প্রার্থনা শুন; আমার বিনতিতে কর্ণপাত কর; তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্ম্মশীলতায় আমাকে উত্তর দেও।

যিরমিয় 18:22

তুমি তাহাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহাদের গৃহ সকল হইতে ক্রন্দনের রব শুনা যাউক; কেননা তাহারা আমাকে ধরিবার জন্য গর্ত্ত খনন করিয়াছে, ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পাতিয়াছে।

বিলাপগাথা 3:24

আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার; এই জন্য আমি তাঁহাতে প্রত্যাশা করিব।

জখরিয় 13:9

সেই তৃতীয় অংশকে আমি অগ্নিমধ্যে প্রবেশ করাইব, যেমন রৌপ্য খাঁটী করা যায়, তেমনি খাঁটী করিব, ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয়, তেমনি তাহাদের পরীক্ষা করিব; তাহারা আমার নামে ডাকিবে, এবং আমি তাহাদিগকে উত্তর দিব; আমি বলিব, এ আমার প্রজা; আর তাহারা বলিবে, সদাপ্রভু আমার ঈশ্বর।

Interlinear

Choose Theme