Home Bibles ☰ Books গীতসংহিতা 138:1 · বাংলা বাইবেল
গীতসংহিতা 138:1 · বাংলা বাইবেল

আমি সর্ব্বন্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্ত্তন করিব।

Cross references

যাত্রাপুস্তক 22:28

তুমি ঈশ্বরকে ধিক্কার দিও না, এবং স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে শাপ দিও না।

গীতসংহিতা 9:1

আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য্য ক্রিয়া বর্ণনা করিব।

গীতসংহিতা 9:2

আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব; পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।

গীতসংহিতা 57:9

হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।

গীতসংহিতা 82:1

ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন।

গীতসংহিতা 82:6

আমিই বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান;

গীতসংহিতা 86:12

হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।

গীতসংহিতা 95:3

কেননা সদাপ্রভু মহান্‌ ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান্‌ রাজা।

গীতসংহিতা 96:4

কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।

গীতসংহিতা 103:1

হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে আমার অন্তরস্থ সকল, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

গীতসংহিতা 111:1

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।

গীতসংহিতা 119:46

আমি রাজগণের সাক্ষাতেও তোমার সাক্ষ্যকলাপের কথা বলিব, আর আমি লজ্জিত হইব না।

যোহন 10:34

যীশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই, “আমি বলিলাম, তোমরা ঈশ্বর”?

প্রেরিতদের কার্য 23:5

পৌল কহিলেন, হে ভ্রাতৃগণ, আমি জানিতাম না যে, উনি মহাযাজক; কেননা লিখিত আছে, “তুমি স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে দুর্ব্বাক্য বলিও না।”

Interlinear

Choose Theme