Home Bibles ☰ Books গীতসংহিতা 137:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 137:4 · বাংলা বাইবেল

আমরা কেমন করিয়া বিজাতীয় ভূমিতে সদাপ্রভুর গীত গান করিব?

Cross references

উপদেশক 3:4

ভাঙ্গিবার কাল ও গাঁথিবার কাল; রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল; বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল;

যিশাইয় 22:12

আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন;

যিশাইয় 49:21

তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে? আমি ত সন্তান-বিরহিতা ও বন্ধ্যা, নির্ব্বাসিতা ও পরিভ্রান্তা ছিলাম; ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে? দেখ, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, ইহারা কোথায় ছিল?

বিলাপগাথা 5:14

প্রাচীনেরা পুরদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্য বাদনে নিবৃত্ত হইয়াছে;

হোশেয় 9:4

তাহারা সদাপ্রভুর উদ্দেশে দ্রাক্ষারস নিবেদন করিবে না, এবং তাহাদের বলিদান সকল তাঁহার তুষ্টিজনক হইবে না; তাহাদের পক্ষে সে সকল শোককারীদের খাদ্যের সমান হইবে; যাহারা তাহা ভোজন করিবে, তাহারা সকলে অশুচি হইবে; বস্তুতঃ তাহাদের খাদ্য তাহাদেরই ক্ষুধা নিবৃত্তির জন্য হইবে, তাহা সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবে না।

আমোস 8:3

সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন; শব অনেক; লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ।

Interlinear

Choose Theme