Home Bibles ☰ Books গীতসংহিতা 131:3 · বাংলা বাইবেল
গীতসংহিতা 131:3 · বাংলা বাইবেল

হে ইস্রায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা কর এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত।

Cross references

গীতসংহিতা 115:9

হে ইস্রায়েল, তুমি সদাপ্রভুতেই নির্ভর কর; ‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’

গীতসংহিতা 115:18

কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

গীতসংহিতা 121:8

সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্য্যন্ত।

গীতসংহিতা 130:7

ইস্রায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা কর; কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে; আর তাঁহার কাছে প্রচুর মুক্তি আছে।

গীতসংহিতা 146:5

ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।

যিশাইয় 26:4

তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল।

যিরমিয় 17:7

ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু।

Interlinear

Choose Theme