Home Bibles গীতসংহিতা 127:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 127:5 · বাংলা বাইবেল

ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ; তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।

Cross references

আদিপুস্তক 50:23

যোষেফ ইফ্রয়িমের পৌত্র পর্য্যন্ত দেখিলেন; মনঃশির মাখীর নামক পুত্রের শিশুসন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল।

ইয়োব 1:2

তাঁহার সাত পুত্র ও তিন কন্যা জন্মে।

ইয়োব 5:4

তাহার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দ্দিত হয়, উদ্ধারকারী কেহ নাই।

ইয়োব 42:12

আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষাবস্থা অধিক আশীর্ব্বাদযুক্ত করিলেন; তাঁহার চতুর্দ্দশ সহস্র মেষ, ছয় সহস্র উষ্ট্র, এক সহস্র যোড়া বলদ ও এক সহস্র গর্দ্দভী হইল।

গীতসংহিতা 18:47

সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন।

হিতোপদেশ 27:11

বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর; তাহাতে যে আমাকে টিট্‌কারি দেয়, তাহাকে উত্তর দিতে পারিব।

Interlinear

Choose Theme