Home Bibles গীতসংহিতা 124:6 · বাংলা বাইবেল
গীতসংহিতা 124:6 · বাংলা বাইবেল

ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।

Cross references

যাত্রাপুস্তক 15:9

শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব; উহাদিগেতে আমার অভিলাষ পূর্ণ হইবে; আমি খড়গ নিষ্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে।

বিচারকগণ 5:30

তাহারা কি পায় নাই? লুট অংশ করিয়া লয় নাই? প্রত্যেক পুরুষ একটী কামিনী, দুইটী কামিনী, আর সীষরা চিত্রিত বস্ত্র পাইয়াছে, চিত্রিত সূচিকার্য্যের বস্ত্র পাইয়াছে, চিত্রিত দুই ধারি বাঁধা বস্ত্র লুটকারীর কণ্ঠে।

১ শমূয়েল 26:20

অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটী পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পর্ব্বতে তিতির পক্ষীর পিছনে দৌড়িয়া যায়।

গীতসংহিতা 17:9

দুষ্টগণ হইতে কর, যাহারা আমাকে নষ্ট করে, প্রাণনাশক শত্রুগণ হইতে কর, যাহারা আমাকে বেষ্টন করে।

গীতসংহিতা 118:13

তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন।

গীতসংহিতা 145:5

তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ, ও তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।

যিশাইয় 10:14

আর পক্ষীর বাসার ন্যায় জাতিগণের ধন আমার হস্তগত হইয়াছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম্ব কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে সংগ্রহ করিয়াছি; পক্ষ নাড়িতে, কি চঞ্চু খুলিতে, কি চিঁচিঁ শব্দ করিতে কেহ ছিল না।’

Interlinear

Choose Theme