Home Bibles ☰ Books গীতসংহিতা 123:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 123:4 · বাংলা বাইবেল

আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে, সুখী লোকদের বিদ্রূপে, অহঙ্কারীদের অবজ্ঞায়।

Cross references

১ শমূয়েল 17:42

পরে পলেষ্টীয় চারিদিকে চাহিয়া দেখিল, আর দায়ূদকে দেখিতে পাইয়া তুচ্ছজ্ঞান করিল; কেননা তিনি বালক, ঈষৎ রক্তবর্ণ ও দেখিতে সুন্দর ছিলেন।

নেহেমিয়া 2:19

কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনিয়া আমাদিগকে বিদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে?

ইয়োব 12:5

নিশ্চিন্ত লোকের জ্ঞানে বিপদ অবজ্ঞার বিষয়; যাহাদের পা পিছলিয়া যায়, তাহাদের জন্য তাহা প্রস্তুত।

ইয়োব 16:4

আমিও তোমাদের ন্যায় কথা কহিতে পারি; আমার প্রাণের মত যদি তোমাদের প্রাণ হইত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়িতে পারিতাম; তোমাদের বিরুদ্ধে মস্তক নাড়িতে পারিতাম।

গীতসংহিতা 73:5

মর্ত্ত্যের ন্যায় কষ্ট তাহাদের হয় না; মনুষ্যের মত তাহারা আহত হয় না।

গীতসংহিতা 119:51

অহঙ্কারিগণ আমাকে অতিশয় বিদ্রূপ করিয়াছে, তোমার ব্যবস্থা হইতে আমি বিমুখ হই নাই।

যিশাইয় 32:9

হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর।

যিশাইয় 32:11

হে নিশ্চিন্তারা, কম্পান্বিতা হও; হে নিঃশঙ্কারা, উদ্বিগ্না হও; পরিচ্ছদ খুলিয়া বিবস্ত্রা হও, কটিদেশে চট বাঁধ।

যিরমিয় 48:11

মোয়াব বাল্যকাল অবধি নিশ্চিন্ত ও আপন গাদের উপরে সুস্থির আছে, এক পাত্র হইতে অন্য পাত্রে ঢালা হয় নাই, সে নির্ব্বাসার্থে প্রস্থান করে নাই; এই জন্য তাহার রস তাহার মধ্যেই রহিয়াছে, ও তাহার স্বাদ বিকৃত হয় নাই।

যিরমিয় 48:27

ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।

যিরমিয় 48:29

আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার, উদ্ধতভাব ও চিত্ত-গরিমার [কথা শুনিয়াছি]।

আমোস 6:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা সিয়োনে নিশ্চিন্ত রহিয়াছে, ও তাহাদিগকে, যাহারা শমরিয়া পর্ব্বতে নির্ভয়ে রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইস্রায়েল-কুল যাহাদের শরণাগত।

প্রেরিতদের কার্য 17:21

(আথীনীয় সকল লোক ও তথাকার প্রবাসী বিদেশীরা কেবল নূতন কোন কথা বলা বা শুনা ছাড়া আর কিছুতে কালক্ষেপ করিত না।)

প্রেরিতদের কার্য 17:32

তখন মৃতগণের পুনরুত্থানের কথা শুনিয়া কেহ কেহ উপহাস করিতে লাগিল; কিন্তু আর কেহ কেহ বলিল, আপনার কাছে এ বিষয় আর একবার শুনিব।

প্রেরিতদের কার্য 26:24

এইরূপে তিনি আত্মপক্ষ সমর্থন করিতেছেন, এমন সময়ে ফীষ্ট উচ্চ রবে কহিলেন, পৌল, তুমি পাগল; বহু বিদ্যাভ্যাস তোমাকে পাগল করিয়া তুলিতেছে।

১ করিন্থীয় 4:13

অপবাদিত হইতে হইতে বিনয় করিতেছি; অদ্য পর্য্যন্ত আমরা যেন জগতের আবর্জ্জনা, সকল বস্তুর জঞ্জাল হইয়া রহিয়াছি।

Interlinear

Choose Theme