Home Bibles ☰ Books গীতসংহিতা 119:153 · বাংলা বাইবেল
গীতসংহিতা 119:153 · বাংলা বাইবেল

আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর, কেননা আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই।

Cross references

যাত্রাপুস্তক 3:7

পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিসরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কার্য্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি; ফলতঃ আমি তাহাদের দুঃখ জানি।

নেহেমিয়া 9:32

অতএব, হে আমাদের ঈশ্বর, মহান্‌, বিক্রান্ত ও ভয়ঙ্কর ঈশ্বর, তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক; অশূর-রাজগণের সময়াবধি অদ্য পর্য্যন্ত আমাদের উপরে, আমাদের রাজাদের, অধ্যক্ষদের, যাজকদের ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজার উপরে যে সমস্ত ক্লেশ ঘটিতেছে, সে সকল তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বোধ না হউক।

গীতসংহিতা 9:13

হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর; বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখ, তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকর্ত্তা;

গীতসংহিতা 13:3

হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও; আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;

গীতসংহিতা 25:19

আমার শত্রুগণকে দেখ, কেননা তাহারা অনেক; তাহারা দুরন্ত দ্বেষভাবে আমাকে দ্বেষ করে।

গীতসংহিতা 119:16

আমি তোমার বিধিকলাপে হর্ষিত হইব, তোমার বাক্য ভুলিয়া যাইব না।

গীতসংহিতা 119:98

তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে; কারণ সেই সকল চিরকাল আমার।

গীতসংহিতা 119:109

আমার প্রাণ নিরন্তর আমার করতলে, তথাপি আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই।

গীতসংহিতা 119:141

আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত, [কিন্তু] আমি তোমার নিদেশ সকল ভুলিয়া যাই নাই।

গীতসংহিতা 119:159

দেখ, আমি তোমার নিদেশ সকল কেমন ভালবাসি। সদাপ্রভু, তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর।

গীতসংহিতা 119:176

আমি হারাণ মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছি; নিজ দাসের অন্বেষণ কর; কেননা আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই।

হিতোপদেশ 3:1

বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না; তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।

বিলাপগাথা 2:20

দেখ, হে সদাপ্রভু, অবধান কর, তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ? স্ত্রীলোক কি আপন গর্ভফল, যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে, সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে?

বিলাপগাথা 5:1

হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

Interlinear

Choose Theme