Home Bibles গীতসংহিতা 118:25 · বাংলা বাইবেল
গীতসংহিতা 118:25 · বাংলা বাইবেল

আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর; আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।

Cross references

গীতসংহিতা 20:9

সদাপ্রভু, পরিত্রাণ কর; যে দিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন।

গীতসংহিতা 22:21

নিস্তার কর আমাকে সিংহের মুখ হইতে, আর গবয়ের শৃঙ্গ হইতে—তুমি আমাকে উত্তর দিয়াছ।

গীতসংহিতা 69:1

হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ কর, কেননা আমার প্রাণ পর্য্যন্ত জল উঠিয়াছে।

গীতসংহিতা 69:13

কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমারই নিকটে প্রসন্নতার সময়ে প্রার্থনা করিতেছি; হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে, আমাকে উত্তর দেও।

গীতসংহিতা 90:17

আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নভাব আমাদের উপরে বর্ত্তুক; আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম্ম স্থায়ী কর, আমাদের হস্তের কর্ম্ম তুমি স্থায়ী কর।

Interlinear

Choose Theme