Home Bibles গীতসংহিতা 118:12 · বাংলা বাইবেল
গীতসংহিতা 118:12 · বাংলা বাইবেল

মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাঁটার আগুনের মত তাহারা নিবিয়া গেল; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।

Cross references

দ্বিতীয় বিবরণ 1:44

আর সেই পর্ব্বতবাসী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বাহির হইয়া, মধুমক্ষিকা যেমন করে, তেমনি তোমাদিগকে তাড়া করিল, এবং সেয়ীরে হর্মা পর্য্যন্ত আঘাত করিল।

১ শমূয়েল 17:45

তখন দায়ূদ ঐ পলেষ্টীয়কে কহিলেন, তুমি খড়্‌গ, বড়শা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে, তুমি যাঁহাকে টিট্‌কারি দিয়াছ তাঁহারই নামে, তোমার নিকটে আসিতেছি।

২ শমূয়েল 23:6

কিন্তু পাষণ্ডেরা সকলে উৎপাটনীয় কন্টক; কন্টক ত হস্তে ধরা যায় না।

১ ইতিহাস 14:10

তখন দায়ূদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু তাঁহাকে কহিলেন, যাও, আমি তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করিব।

১ ইতিহাস 14:14

তখন দায়ূদ পুনর্ব্বার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন; তাহাতে ঈশ্বর তাঁহাকে কহিলেন, তুমি উহাদের পশ্চাতে যাইও না, উহাদের হইতে ফিরিয়া আসিয়া বাকা বৃক্ষরাজির সম্মুখে উহাদিগকে আক্রমণ কর।

২ ইতিহাস 14:11

তখন আসা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি, এবং তোমারই নামে এই জন-সমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত্ত্য প্রবল না হউক।

২ ইতিহাস 16:7

সেই সময়ে হনানি দর্শক যিহূদা-রাজ আসার নিকটে আসিয়া কহিলেন, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর না করিয়া অরাম-রাজের উপরে নির্ভর করিলেন, এই জন্য অরাম-রাজের সৈন্য আপনার হস্ত এড়াইল।

২ ইতিহাস 20:17

এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না; হে যিহূদা ও যিরূশালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাক, আর তোমাদের সহবর্ত্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন, তাহা দেখ; ভীত কি নিরাশ হইও না; কল্য তাহাদের বিরুদ্ধে যাত্রা কর; কেননা সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী।

২ ইতিহাস 22:7

কিন্তু যোরামের নিকটে আসাতে ঈশ্বর হইতে অহসিয়ের নিপাত ঘটিল; কেননা তিনি যখন আসিলেন, তখন যিহোরামের সহিত নিম্‌শির পুত্র সেই যেহূর বিরুদ্ধে বাহির হইলেন, যাঁহাকে ঈশ্বর আহাব-কুলের উচ্ছেদ করিবার জন্য অভিষেক করিয়াছিলেন।

গীতসংহিতা 8:9

হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত।

গীতসংহিতা 20:1

সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক,

গীতসংহিতা 20:5

আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব; সদাপ্রভু তোমার সকল যাচ্ঞা সিদ্ধ করুন।

গীতসংহিতা 58:9

তোমাদের স্থালী কন্টক টের না পাইতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।

গীতসংহিতা 83:14

যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্ব্বতরাজি লেহন করে;

উপদেশক 7:6

কেননা যেমন হাঁড়ীর নীচে কাঁটার শব্দ, তেমনি হীনবুদ্ধির হাস্য; ইহাও অসার।

যিশাইয় 27:4

আমার ক্রোধ নাই; আঃ! কন্টক ও শ্যাকুলসমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত! আমি সে সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম।

যিশাইয় 33:12

আর জাতিগণ ভাঁটিতে ভস্মীকৃত চূণের ন্যায় হইবে, অগ্নিতে দগ্ধ কন্টকের কুচির ন্যায় হইবে।

নাহূম 1:10

কেননা, জড়িত কন্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও, তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নি-ভক্ষিত হইবে।

Interlinear

Choose Theme