Home Bibles গীতসংহিতা 116:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 116:2 · বাংলা বাইবেল

তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।

Cross references

ইয়োব 27:10

সে কি সর্ব্বশক্তিমানে আমোদ করে? নিত্য কি ঈশ্বরকে আহ্বান করে?

গীতসংহিতা 28:6

ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন।

গীতসংহিতা 31:2

আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।

গীতসংহিতা 31:3

কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও।

গীতসংহিতা 40:1

আমি ধৈর্য্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতে ছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্ত্তনাদ শুনিলেন।

গীতসংহিতা 55:16

আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন।

গীতসংহিতা 86:6

হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত কর, আমার বিনতির রবে অবধান কর।

গীতসংহিতা 88:1

হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।

গীতসংহিতা 145:18

সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ডাকে, যাহারা সত্যে তাঁহাকে ডাকে।

যোনা 2:3

তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।

লূক 18:1

আর তিনি তাঁহাদিগকে এই ভাবের একটী দৃষ্টান্ত কহিলেন যে, তাঁহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।

ফিলিপীয় 4:6

কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর।

কলসীয় 4:2

তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাক।

Interlinear

Choose Theme