Home Bibles গীতসংহিতা 114:3 · বাংলা বাইবেল
গীতসংহিতা 114:3 · বাংলা বাইবেল

দেখিয়া সমুদ্র পলায়ন করিল, যর্দ্দন উজানে বহিল।

Cross references

যাত্রাপুস্তক 14:21

মোশি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্ব্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন, ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল দুই ভাগ হইল।

যাত্রাপুস্তক 15:8

তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল; স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল; সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভূত হইল।

যিহোশূয় 3:13

পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যর্দ্দনের জলে প্রবিষ্ট হইবামাত্র যর্দ্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে, এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে।

যিহোশূয় 3:16

—তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতিদূরে সর্ত্তনের নিকটবর্ত্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহা সম্পূর্ণ ছিন্ন হইল; তাহাতে লোকেরা যিরীহোর সম্মুখেই পার হইল।

গীতসংহিতা 74:15

তুমিই উৎস ও বন্যার জন্য পথ করিয়াছিলে, তুমিই নিত্য প্রবাহিনী নদী শুষ্ক করিয়াছিলে।

গীতসংহিতা 77:16

হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল।

গীতসংহিতা 77:17

জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জ্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল।

গীতসংহিতা 104:7

তোমার ভর্ৎসনায় সেই জল পলায়ন করিল, তোমার বজ্রনাদে তাহা বেগে প্রস্থান করিল।

গীতসংহিতা 106:9

তিনি সূফ-সাগরকে ধমক দিলেন, আর তাহা শুষ্ক হইল, তিনি তাহাদিগকে জলধি দিয়া চালাইলেন, যেমন প্রান্তর দিয়া চালায়।

যিশাইয় 63:12

যিনি মোশির দক্ষিণে আপন প্রতাপান্বিত বাহু গমন করাইয়াছিলেন, যিনি আপনার জন্য চিরস্থায়ী নাম স্থাপনার্থে তাহাদের সম্মুখে জল দ্বিভাগ করিয়াছিলেন,

হবক্কূক 3:8

সদাপ্রভু কি নদনদীগণের প্রতি বিরক্ত হইলেন, তোমার ক্রোধ কি নদনদীগণের উপরে বর্ত্তিল, সমুদ্রের প্রতি কি তোমার কোপ হইল যে, তুমি তোমার অশ্বগণে আরোহণ করিলে? পরিত্রাণসাধক তোমার রথ-সমূহে আরোহণ করিলে?

হবক্কূক 3:15

তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে। সেই মহাজলরাশি দিয়া গমন করিলে।

Interlinear

Choose Theme