Home Bibles ☰ Books গীতসংহিতা 109:26 · বাংলা বাইবেল
গীতসংহিতা 109:26 · বাংলা বাইবেল

হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার সাহায্য কর, নিজ দয়ানুসারে আমার পরিত্রাণ কর,

Cross references

গীতসংহিতা 40:12

কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে; আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে; আমি দেখিতে পাইতেছি না; আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে।

গীতসংহিতা 57:1

আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।

গীতসংহিতা 69:13

কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমারই নিকটে প্রসন্নতার সময়ে প্রার্থনা করিতেছি; হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে, আমাকে উত্তর দেও।

গীতসংহিতা 69:16

হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, কেননা তোমার দয়া উত্তম; তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও।

গীতসংহিতা 119:86

তোমার সমস্ত আজ্ঞা বিশ্বসনীয়; লোকে মিথ্যা বলিয়া আমাকে তাড়না করে; আমার সাহায্য কর।

ইব্রীয় 5:7

ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্ত্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাঁহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন;

Interlinear

Choose Theme