Home Bibles গীতসংহিতা 106:48 · বাংলা বাইবেল
গীতসংহিতা 106:48 · বাংলা বাইবেল

ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। সমস্ত লোক বলুক, আমেন্‌। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Cross references

১ ইতিহাস 16:36

ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন্‌, আর সদাপ্রভু প্রশংসা করিল।

১ ইতিহাস 29:10

আর দায়ূদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত ধন্য।

গীতসংহিতা 41:13

ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল ইইতে অনন্তকাল পর্য্যন্ত। আমেন ও আমেন।

গীতসংহিতা 72:18

ধন্য সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলর ঈশ্বর; কেবল তিনিই আশ্চর্য্য ক্রিয়া করেন।

গীতসংহিতা 89:52

ধন্য সদাপ্রভু, চিরকালের জন্য! আমেন, আমেন।

গীতসংহিতা 105:45

যেন তাহারা তাঁহার বিধি সকল পালন করে, তাঁহার ব্যবস্থা রক্ষা করে। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

১ করিন্থীয় 14:16

নতুবা যদি তুমি আত্মাতে ধন্যবাদ কর, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে, সে কেমন করিয়া তোমার ধন্যবাদে ‘আমেন্‌’ বলিবে? তুমি কি বলিতেছ, তাহা ত সে জানে না।

Interlinear

Choose Theme