Home Bibles গীতসংহিতা 106:26 · বাংলা বাইবেল
গীতসংহিতা 106:26 · বাংলা বাইবেল

অতএব তিনি তাহাদের বিরুদ্ধে হস্ত তুলিলেন, বলিলেন, আমি উহাদিগকে প্রান্তরে নিপাত করিব,

Cross references

আদিপুস্তক 14:22

তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্ত্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হস্ত উঠাইয়া কহিতেছি,

যাত্রাপুস্তক 6:8

আর আমি অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে দিবার জন্য যে দেশের বিষয়ে হস্ত উঠাইয়াছি, সেই দেশে তোমাদিগকে লইয়া যাইব, ও তোমাদের অধিকারার্থে তাহা দিব; আমিই সদাপ্রভু।

গণনা 14:28

তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু কহেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ, তাহাই আমি তোমাদের প্রতি করিব;

গণনা 14:29

এই প্রান্তরে তোমাদের শব পতিত হইবে; তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ,

গণনা 14:32

কিন্তু তোমাদের শব এই প্রান্তরে পতিত হইবে।

দ্বিতীয় বিবরণ 1:34

আর সদাপ্রভু তোমাদের বাক্যের রব শুনিয়া ক্রুদ্ধ হইলেন, ও এই দিব্য করিলেন,

দ্বিতীয় বিবরণ 32:40

কেননা আমি আকাশের দিকে হস্ত উঠাই, আর বলি, আমি অনন্তজীবী,

গীতসংহিতা 95:11

অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।

ইজেকিয়েল 20:15

অধিকন্তু আমি প্রান্তরে তাহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, আমি সর্ব্ব দেশের ভূষণ যে দুগ্ধমধুপ্রবাহী দেশ তাহাদিগকে প্রদান করিয়াছি, সেই দেশে তাহাদিগকে লইয়া যাইব না;

ইব্রীয় 3:11

তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না।”

ইব্রীয় 3:18

তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে, “ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি নয়?

প্রকাশিত বাক্য 10:5

পরে সেই দূত, যাঁহাকে আমি সমুদ্রের উপরে ও স্থলের উপরে দাঁড়াইতে দেখিয়াছিলাম, তিনি স্বর্গের প্রতি “আপন দক্ষিণ হস্ত উঠাইলেন,

Interlinear

Choose Theme