Home Bibles গীতসংহিতা 106:17 · বাংলা বাইবেল
গীতসংহিতা 106:17 · বাংলা বাইবেল

ভূমি ফাটিয়া গিয়া দাথনকে গ্রাস করিল, অবীরামের মণ্ডলীকে আচ্ছাদন করিল।

Cross references

গণনা 16:29

সাধারণ লোকদের মরণের ন্যায় যদি এই মনুষ্যেরা মরে, কিম্বা সাধারণ লোকের শাস্তির ন্যায় যদি ইহাদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নাই।

গণনা 16:31

পরে মোশির এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র তাহাদের অধঃস্থিত ভূমি বিদীর্ণ হইল,

গণনা 16:32

আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল।

গণনা 26:10

সেই সময়ে পৃথিবী মুখ খুলিয়া তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল, এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, আর তাহারা নিদর্শনস্বরূপ হইল।

দ্বিতীয় বিবরণ 11:6

আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাথন ও অবীরামের প্রতি যাহা যাহা করিয়াছেন, ফলতঃ পৃথিবী যেরূপে আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে, তাহাদের তাম্বু ও তাহাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, এ সকল তাহারা দেখে নাই;

Interlinear

Choose Theme