Home Bibles গীতসংহিতা 105:44 · বাংলা বাইবেল
গীতসংহিতা 105:44 · বাংলা বাইবেল

তিনি তাহাদিগকে জাতিগণের দেশ দিলেন, তাহারা লোকবৃন্দের শ্রমের ফলাধিকারী হইল,

Cross references

দ্বিতীয় বিবরণ 6:10

তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথ নাই, এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর,

যিহোশূয় 5:11

সেই নিস্তারপর্ব্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়ীশূন্য রুটী ও ভাজা শস্য ভোজন করিল।

যিহোশূয় 11:23

এইরূপে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্যানুসারে যিহোশূয় সমস্ত দেশ হস্তগত করিলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশানুযায়ী বিভাগানুসারে তাহা অধিকার জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।

যিহোশূয় 13:7

এক্ষণে অধিকারার্থে নয় বংশকে ও মনঃশির অর্দ্ধ বংশকে এই দেশ অংশ করিয়া দেও।

যিহোশূয় 21:43

সদাপ্রভু লোকদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইস্রায়েলকে দিলেন, এবং তাহারা তাহা অধিকার করিয়া তথায় বাস করিল।

যিহোশূয় 23:4

দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে, এবং যর্দ্দন অবধি সূর্য্যাস্তগমনের দিকে মহাসমুদ্র পর্য্যন্ত যে সকল জাতিকে আমি উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের দেশ আমি তোমাদের বংশ সকলের অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিয়াছি।

যিহোশূয় 24:8

তাহার পর আমি তোমাদিগকে যর্দ্দনের পরপার নিবাসী ইমোরীয়দের দেশে আনিলাম; তাহারা তোমাদের সহিত যুদ্ধ করিল; আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম, তাহাতে তোমরা তাহাদের দেশ অধিকার করিলে; এইরূপে আমি তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে বিনষ্ট করিলাম।

যিহোশূয় 24:13

আর তোমরা যে স্থানে শ্রম কর নাই, এমন এক দেশ, ও যাহার পত্তন কর নাই, এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম; তোমরা তথায় বাস করিতেছ; তোমরা যে দ্রাক্ষালতা ও জিতবৃক্ষ রোপন কর নাই, তাহার ফল ভোগ করিতেছ।

২ রাজাবলি 17:37

আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, সে সমস্ত সর্ব্বদা যত্নপূর্ব্বক পালন করিবে; অন্য দেবগণকে ভয় করিবে না;

নেহেমিয়া 9:22

পরে তুমি তাহাদিগকে নানা রাজ্য ও নানা জাতি প্রদান করিয়া সর্ব্বদিকে তাহাদের অংশ নিরূপণ করিলে; তাহাতে তাহারা সীহোনের দেশ, অর্থাৎ হিষ্‌বোণের রাজার দেশ ও বাশন-রাজ ওগের দেশ অধিকার করিল।

নেহেমিয়া 9:25

তাহাতে তাহারা প্রাচীরবেষ্টিত অনেক নগর ও উর্ব্বরা ভূমি লইল, এবং সমুদয় উত্তম দ্রব্যে পরিপূর্ণ গৃহ, খনিত কূপ, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র ও প্রচুর ফলবৃক্ষ অধিকার করিল, এবং ভোজন করিয়া তৃপ্ত ও পুষ্ট হইল, এবং তোমার কৃত মহা মঙ্গলে আপ্যায়িত হইল।

গীতসংহিতা 44:2

তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া তাঁহাদিগকেই রোপন করিয়াছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।

গীতসংহিতা 78:55

তিনি তাহাদের সম্মুখ হইতে জাতিগণকে দূর করিলেন, মানরজ্জু দ্বারা অধিকার বিভাগ করিয়া তাহাদিগকে দিলেন, ইস্রায়েলের বংশদিগকে উহাদের তাম্বুতে বাস করাইলেন।

গীতসংহিতা 80:8

তুমি মিসর হইতে একটী দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদিগকে দূর করিয়া তাহা রোপন করিয়াছিলে।

গীতসংহিতা 135:10

তিনি আঘাত করিয়াছিলেন বড় বড় জাতিকে, বধ করিয়াছিলেন বিক্রমী রাজগণকে;

গীতসংহিতা 136:21

এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—

যিরমিয় 32:23

এবং তাহারা আসিয়া ইহা অধিকার করিয়াছিল; কিন্তু তাহারা তোমার রবে অবধান করে নাই, তোমার ব্যবস্থা-পথেও চলে নাই; তুমি যাহা পালন করিতে আজ্ঞা করিয়াছিলে, তাহার কিছুই পালন করে নাই, এই জন্য তুমি তাহাদের উপরে এই সমস্ত অমঙ্গল ঘটাইয়াছ।

Interlinear

Choose Theme