Home Bibles হিতোপদেশ 8:32 · বাংলা বাইবেল
হিতোপদেশ 8:32 · বাংলা বাইবেল

অতএব বৎসগণ, এখন আমার কথা শুন; কেননা তাহারা ধন্য, যাহারা আমার পথে চলে।

Cross references

২ শমূয়েল 22:22

কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্ব্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই।

গীতসংহিতা 1:1

ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না।

গীতসংহিতা 119:1

ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে।

গীতসংহিতা 128:1

ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার সকল পথে চলে।

হিতোপদেশ 3:18

যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহাদের কাছে তাহা জীবনবৃক্ষ; যে কেহ তাহা গ্রহণ করে, সে ধন্য।

হিতোপদেশ 5:7

অতএব বৎসগণ, আমার কথা শুন, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না।

হিতোপদেশ 7:24

এখন বৎসগণ, আমার বাক্য শুন, আমার মুখের কথায় অবধান কর।

লূক 11:28

তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই, যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে।

Interlinear

Choose Theme