Home Bibles ☰ Books হিতোপদেশ 7:9 · বাংলা বাইবেল
হিতোপদেশ 7:9 · বাংলা বাইবেল

তখন সন্ধ্যাকাল, দিবাবসান হইয়াছিল, রাত্রিও অন্ধকার হইয়াছিল।

Cross references

আদিপুস্তক 39:11

পরে এক দিন যোষেফ কার্য্য করিবার জন্য গৃহমধ্যে গেলেন, বাটীর লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না, তখন সে যোষেফের বস্ত্র ধরিয়া বলিল, আমার সহিত শয়ন কর;

যাত্রাপুস্তক 12:6

আর এই মাসের চতুর্দ্দশ দিন পর্য্যন্ত রাখিবে; পরে ইস্রায়েল-মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটী হনন করিবে।

ইয়োব 24:13

তাহারা আলোক-বিদ্রোহীদের দলভুক্ত, তাহারা তাহার গতি জানে না, তাহারা তাহার পথে থাকে না।

ইয়োব 24:15

পারদারিকের চক্ষুও সন্ধ্যাকালের অপেক্ষা করে; সে বলে, কাহারও চক্ষু আমাকে দেখিতে পাইবে না; আর সে আপন মুখ আচ্ছাদন করে।

রোমীয় 13:12

রাত্রি প্রায় গেল, দিবস আগতপ্রায়; অতএব আইস, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি, এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি।

ইফিষীয় 5:11

আর অন্ধকারের ফলহীন কর্ম্ম সকলের সহভাগী হইও না, বরং সেগুলির দোষ দেখাইয়া দেও।

Interlinear

Choose Theme