Home Bibles হিতোপদেশ 7:6 · বাংলা বাইবেল
হিতোপদেশ 7:6 · বাংলা বাইবেল

আমি আপন গৃহের বাতায়ন হইতে খড়খড়ি দিয়া নিরীক্ষণ করিতেছিলাম;

Cross references

আদিপুস্তক 26:8

কিন্তু সে স্থানে বহুকাল বাস করিলে পর কোন সময়ে পলেষ্টীয়দের রাজা অবীমেলক বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ইস্‌হাক আপন স্ত্রী রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন।

বিচারকগণ 5:28

সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে?

২ শমূয়েল 6:16

আর দায়ূদ-নগরে সদাপ্রভুর সিন্দুকের প্রবেশ কালে শৌলের কন্যা মীখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে দায়ূদ রাজাকে লম্ফ দিতে ও নৃত্য করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন।

Interlinear

Choose Theme