Home Bibles হিতোপদেশ 6:1 · বাংলা বাইবেল
হিতোপদেশ 6:1 · বাংলা বাইবেল

বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাক, যদি অপরের সহিত হস্তে তালী দিয়া থাক,

Cross references

আদিপুস্তক 43:9

আমিই তাহার জামিন হইলাম, আমারই হস্ত হইতে তাহাকে লইও, আমি যদি তোমার কাছে তাহাকে না আনি, তোমার সম্মুখে তাহাকে উপস্থিত না করি, তবে আমি যাবজ্জীবন তোমার নিকটে অপরাধী থাকিব।

আদিপুস্তক 44:32

আবার আপনার দাস আমি পিতার নিকটে এই যুবকটীর জামিন হইয়া বলিয়াছিলাম, আমি যদি তাহাকে তোমার নিকটে না আনি, তবে যাবজ্জীবন পিতার কাছে অপরাধী থাকিব।

ইয়োব 17:3

বিনয় করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার প্রতিভূ হও; আর কে আছে যে, আমার হাতে তালী দিবে?

হিতোপদেশ 11:15

যে অপরের জামিন হয়, সে নিশ্চয় ক্লেশ পায়; কিন্তু যে জামিনের কর্ম্ম ঘৃণা করে, সে নিরাপদ।

হিতোপদেশ 17:18

হীনবুদ্ধি হস্তে হস্ত তালী দেয়, প্রতিবাসীর কাছে জামিন হয়।

হিতোপদেশ 20:16

যে অপরের জামিন হয়, তাহার বস্ত্র লও; যে বিজাতীয়দের জামিন হয়, তাহার কাছে বন্ধক লও।

হিতোপদেশ 22:26

যাহারা হস্তে তালী দেয় ও ঋণের জামিন হয়, তাহাদের মধ্যে তুমি এক জন হইও না।

হিতোপদেশ 27:13

যে অপরের জামিন হয়, তাহার বস্ত্র লও; যে বিজাতীয়ার জামিন হয়, তাহার কাছে বন্ধক লও।

ফিলেমন 1:18

আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে, কিম্বা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য কর;

ইব্রীয় 7:22

অতএব যীশু এইরূপ মহৎ বিষয়েও উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হইয়াছেন।

Interlinear

Choose Theme