Home Bibles হিতোপদেশ 27:8 · বাংলা বাইবেল
হিতোপদেশ 27:8 · বাংলা বাইবেল

যেমন বাসা হইতে ভ্রমণকারী পক্ষী, তেমনি স্বস্থান হইতে ভ্রমণকারী মনুষ্য।

Cross references

আদিপুস্তক 4:16

পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্ব্বদিকে নোদ দেশে বাস করিল।

আদিপুস্তক 16:6

তখন অব্রাম সারীকে কহিলেন, দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যাহা ভাল বোধ হয়, তাহার প্রতি তাহাই কর। তাহাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁহার নিকট হইতে পলায়ন করিল।

১ শমূয়েল 22:5

পরে গাদ ভাববাদী দায়ূদকে কহিলেন, তুমি আর এই দুর্গম স্থানে থাকিও না, প্রস্থান করিয়া যিহূদা দেশে যাও। তখন দায়ূদ যাত্রা করিয়া হেরৎ বনে উপস্থিত হইলেন।

১ শমূয়েল 27:1

পরে দায়ূদ মনে মনে কহিলেন, ইহার মধ্যে কোন এক দিন আমি শৌলের হস্তে বিনষ্ট হইব। পলেষ্টীয়দের দেশে পলায়ন ব্যতিরেকে আমার আর মঙ্গল নাই; তথায় গেলে শৌল ইস্রায়েলের সমস্ত অঞ্চলে আমার অন্বেষণ করিতে ক্ষান্ত হইবেন, এবং আমি তাঁহার হস্ত হইতে রক্ষা পাইব।

১ রাজাবলি 11:22

ফরৌণ তাঁহাকে কহিলেন, আমার এখানে তোমার কিসের অভাব হইয়াছে যে, দেখ, তুমি স্বদেশে যাইতে চেষ্টা করিতেছ। তিনি কহিলেন, অভাব হয় নাই, তথাপি কোন প্রকারে আমাকে বিদায় করুন।

১ রাজাবলি 19:9

পরে তিনি তথায় এক গহ্বরে উপস্থিত হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। আর দেখ, তাঁহার নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল; তিনি কহিলেন, এলিয়, তুমি এখানে কি করিতেছ?

নেহেমিয়া 6:11

তখন আমি কহিলাম, আমার মত লোক কি পলায়ন করিবে? আমার মত কোন্‌ লোকটী প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না।

ইয়োব 39:14

সে ত ভূমিতে আপন ডিম্ব ত্যাগ করে, ধূলায় উষ্ণ হইতে দেয়।

হিতোপদেশ 21:16

যে বুদ্ধির পথ ছাড়িয়া ভ্রমণ করে, সে প্রেতগণের সমাজে থাকিবে।

হিতোপদেশ 26:2

যেমন চটক ভ্রমণ করে, তালচোঁচ উড়িতে থাকে, তেমনি অকারণে দত্ত শাপ নিকটে আইসে না।

যিশাইয় 16:2

যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।

যোনা 1:3

কিন্তু যোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তর্শীশে পলাইয়া যাইবার নিমিত্ত উঠিলেন; তিনি যাফোতে নামিয়া গিয়া, তর্শীশে যাইবে এমন এক জাহাজ পাইলেন; তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শীশে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন।

যোনা 1:10

তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাঁহাকে কহিল, তুমি এ কি কর্ম্ম করিয়াছ? কেননা তিনি যে সদাপ্রভুর সম্মুখ হইতে পলাইতেছেন, ইহা তাহারা জ্ঞাত ছিল, কারণ তিনি তাহাদিগকে বলিয়াছিলেন।

১ করিন্থীয় 7:20

যে ব্যক্তি যে আহ্বানে আহূত হইয়াছে, সে তাহাতেই থাকুক।

যিহূদা 1:13

নিজ লজ্জারূপ ফেনা উৎক্ষেপকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ; ভ্রমণকারী তারা, যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে।

Interlinear

Choose Theme