Home Bibles হিতোপদেশ 26:1 · বাংলা বাইবেল
হিতোপদেশ 26:1 · বাংলা বাইবেল

যেমন গ্রীষ্মকালে তুষার ও শস্যচ্ছেদনকালে বৃষ্টি, তেমনি হীনবুদ্ধির পক্ষে সম্মান অনুপযুক্ত।

Cross references

বিচারকগণ 9:7

আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়া গরিষীম পর্ব্বতের চূড়াতে দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে ডাকিয়া তাহাদিগকে কহিল, হে শিখিমের গৃহস্থ সকল, আমার কথায় কর্ণপাত কর, করিলে ঈশ্বর তোমাদের কথায় কর্ণপাত করিবেন।

বিচারকগণ 9:20

কিন্তু তাহা যদি না হয়, তবে অবীমেলক হইতে অগ্নি নির্গত হইয়া শিখিমের গৃহস্থদিগকে ও মিল্লোর লোকদিগকে গ্রাস করুক; আবার শিখিমের গৃহস্থগণ হইতে ও মিল্লোর লোকদের হইতে অগ্নি নির্গত হইয়া অবীমেলককে গ্রাস করুক।

বিচারকগণ 9:56

এইরূপে অবীমেলক আপনার সত্তর জন ভ্রাতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করিয়াছিল, ঈশ্বর তাহার সমুচিত দণ্ড তাহাকে দিলেন;

১ শমূয়েল 12:17

অদ্য কি গোম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডাকিব, যেন তিনি মেঘগর্জ্জন ও বৃষ্টি দেন; তাহাতে তোমরা জানিবে ও বুঝিবে যে, তোমরা আপনাদের জন্য রাজা যাচ্ঞা করিয়া সদাপ্রভুর সাক্ষাতে ভারী দুষ্কার্য্য করিয়াছ।

এস্থার 3:1

ঐ সকল ঘটনার পরে অহশ্বেরশ রাজা অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে উন্নত করিলেন, উচ্চপদান্বিত করিলেন, এবং তাহার সঙ্গী সমস্ত অধ্যক্ষ অপেক্ষা তাহাকে শ্রেষ্ঠ আসন প্রদান করিলেন।

এস্থার 4:6

পরে হথক রাজদ্বারের সম্মুখস্থ নগরের চকে মর্দখয়ের নিকটে গেলেন।

এস্থার 4:9

পরে হথক আসিয়া মর্দখয়ের কথা ইষ্টেরকে জ্ঞাত করিলেন।

গীতসংহিতা 12:8

দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়।

গীতসংহিতা 15:4

যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়; যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না;

গীতসংহিতা 52:1

বীর, তুমি কেন অনিষ্টকার্য্যের শ্লাঘা করিতেছ? ঈশ্বরের দয়া নিত্যস্থায়ী।

হিতোপদেশ 17:7

বাক্‌পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের আরও অনুপযুক্ত।

হিতোপদেশ 19:10

সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত, জনাধ্যক্ষদের উপরে দাসের কর্ত্তৃত্ব আরও অনুপযুক্ত।

হিতোপদেশ 26:3

ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বল্‌গা, আর হীনবুদ্ধিদের পৃষ্ঠের জন্য দণ্ড।

হিতোপদেশ 26:8

যেমন প্রস্তররাশির মধ্যে মণির থলি, তেমনি সেই জন, যে হীনবুদ্ধিকে সম্মান প্রদান করে।

হিতোপদেশ 28:16

যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে।

উপদেশক 10:5

আমি সূর্য্যের নীচে এক মন্দ বিষয় দেখিয়াছি, তাহা শাসনকর্ত্তার সম্মুখে উৎপন্ন ভ্রমের ন্যায় দেখায়;

Interlinear

Choose Theme