Home Bibles ☰ Books হিতোপদেশ 24:27 · বাংলা বাইবেল
হিতোপদেশ 24:27 · বাংলা বাইবেল

বাহিরে তোমার কার্য্যের আয়োজন কর, ক্ষেত্রে আপনার জন্য তাহা সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।

Cross references

১ রাজাবলি 5:17

আর তক্ষিত প্রস্তর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপনার্থে তাহারা রাজার আজ্ঞানুসারে বৃহৎ বৃহৎ প্রস্তর, বহুমূল্য প্রস্তর, কাটিয়া আনিল।

১ রাজাবলি 6:7

আর গৃহের নির্ম্মাণকালে প্রস্তরাকরে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্ম্মিত হইল; নির্ম্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লৌহাস্ত্রের শব্দ শুনা গেল না।

উপদেশক 3:1

সকল বিষয়েরই সময় আছে, ও আকাশের নীচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল;

উপদেশক 3:2

রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল;

লূক 14:28

বাস্তবিক দুর্গ নির্ম্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে, সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না?

Interlinear

Choose Theme