Home Bibles হিতোপদেশ 23:30 · বাংলা বাইবেল
হিতোপদেশ 23:30 · বাংলা বাইবেল

যাহারা দ্রাক্ষারসের নিকটে বহুকাল থাকে, যাহারা সুরার সন্ধানে যায়।

Cross references

আদিপুস্তক 9:21

আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন, এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন।

গীতসংহিতা 75:8

কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন, পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্য্যন্ত চাটিয়া খাইবে।

হিতোপদেশ 9:2

সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে।

হিতোপদেশ 20:1

দ্রাক্ষারস নিন্দক; সুরা কলহকারিণী; যে তাহাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।

যিশাইয় 5:11

ধিক্‌ তাহাদিগকে, যাহারা খুব সকালে উঠে, যেন সুরার অনুধাবন করিতে পারে; যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে, যাবৎ না দ্রাক্ষারস তাহাদিগকে উত্তপ্ত করে!

আমোস 6:6

তাহারা বড় বড় ভাণ্ডে দ্রাক্ষারস পান করে, এবং উৎকৃষ্ট তৈল গাত্রে লেপন করে, কিন্তু তাহারা যোষেফের দুর্দ্দশায় দুঃখিত হয় না।

ইফিষীয় 5:18

আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে; কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও;

Interlinear

Choose Theme