Home Bibles হিতোপদেশ 23:19 · বাংলা বাইবেল
হিতোপদেশ 23:19 · বাংলা বাইবেল

বৎস, তুমি শুন, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎপথে চালাও।

Cross references

দ্বিতীয় বিবরণ 21:20

আর তাহারা নগরের প্রাচীনবর্গকে বলিবে, আমাদের এই পুত্র অবাধ্য ও বিরোধী, আমাদের কথা মানে না, সে অপব্যয়ী ও মদ্যপায়ী।

হিতোপদেশ 4:10

বৎস, শুন, আমার কথা গ্রহণ কর, তাহাতে তোমার জীবনের বৎসর বহুসংখ্যক হইবে।

হিতোপদেশ 4:26

তোমার চরণের পথ সমান কর, তোমার সমস্ত গতি ব্যবস্থিত হউক।

হিতোপদেশ 6:6

হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও।

হিতোপদেশ 9:6

অবোধদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।

হিতোপদেশ 23:12

তুমি শাসনে মন দেও, জ্ঞানের কথায় কর্ণ দেও।

হিতোপদেশ 23:26

হে বৎস, তোমার হৃদয় আমাকে দেও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হউক।

Interlinear

Choose Theme