Home Bibles হিতোপদেশ 23:11 · বাংলা বাইবেল
হিতোপদেশ 23:11 · বাংলা বাইবেল

কেননা তাহাদের মুক্তিকর্ত্তা বলবান; তিনি তোমার বিরুদ্ধে তাহাদের পক্ষ সমর্থন করিবেন।

Cross references

যাত্রাপুস্তক 22:22

তোমরা কোন বিধবাকে কিম্বা পিতৃহীনকে দুঃখ দিও না।

দ্বিতীয় বিবরণ 27:19

যে কেহ বিদেশীর, পিতৃহীনের, কি বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।

ইয়োব 19:25

কিন্তু আমি জানি, আমার মুক্তিকর্ত্তা জীবিত; তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।

গীতসংহিতা 12:5

দুঃখীদের সর্ব্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহা সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব।

গীতসংহিতা 68:6

ঈশ্বর সঙ্গিহীনদিগকে পরিবার মধ্যে বাস করান, তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।

হিতোপদেশ 22:23

কেননা সদাপ্রভু তাহাদের পক্ষ সমর্থন করিবেন, আর যাহারা তাহাদের দ্রব্য হরণ করে, তাহাদের প্রাণ হরণ করিবেন।

যিরমিয় 50:33

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-সন্তানগণ ও যিহূদা-সন্তানগণ নির্ব্বিশেষে উপদ্রুত হইতেছে; এবং যাহারা তাহাদিগকে বন্দি-দশায় রাখিয়াছে, তাহারা তাহাদিগকে দৃঢ়রূপে ধরিয়া রাখিয়াছে, বিদায় করিতে অসম্মত রহিয়াছে।

যিরমিয় 50:34

তাহাদের মুক্তিদাতা বলবান্‌; ‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম; তিনি সম্পূর্ণরূপে তাহাদের বিবাদ নিষ্পন্ন করিবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন, ও বাবিল-নিবাসীদিগকে অস্থির করেন।

যিরমিয় 51:36

এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব; তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তাহার উনুইকে শুষ্ক করিব।

Interlinear

Choose Theme