Home Bibles হিতোপদেশ 22:28 · বাংলা বাইবেল
হিতোপদেশ 22:28 · বাংলা বাইবেল

সীমার পুরাতন চিহ্ন স্থানান্তর করিও না, যাহা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করিয়াছেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 19:14

তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার প্রাপ্য ভূমিতে পূর্ব্বকালের লোকেরা যে সীমার চিহ্ন নিরূপণ করিয়াছে, তোমার প্রতিবাসীর সেই চিহ্ন স্থানান্তর করিবে না।

দ্বিতীয় বিবরণ 27:17

যে কেহ আপন প্রতিবাসীর ভূমিচিহ্ন স্থানান্তর করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।

ইয়োব 24:2

কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয়, তাহারা সবলে মেষপাল হরণ করিয়া চরায়।

হিতোপদেশ 23:10

সীমার পুরাতন চিহ্ন স্থানান্তর করিও না, পিতৃহীনদের ক্ষেত্রে প্রবেশ করিও না।

হিতোপদেশ 24:15

রে দুষ্ট, তুমি ধার্ম্মিকের নিবাসের বিরুদ্ধে ঘাঁটি বসাইও না, তাহার শয়ন-স্থান নষ্ট করিও না।

Interlinear

Choose Theme