Home Bibles হিতোপদেশ 20:21 · বাংলা বাইবেল
হিতোপদেশ 20:21 · বাংলা বাইবেল

যে অধিকার প্রথমে ত্বরায় পাওয়া যায়, তাহার শেষ ফল আশীর্ব্বাদযুক্ত হইবে না।

Cross references

ইয়োব 27:16

সে যদিও ধূলির ন্যায় রৌপ্য সঞ্চয় করে, যদিও কর্দ্দমের ন্যায় পরিচ্ছদ প্রস্তুত করে,

হিতোপদেশ 13:22

সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের নিমিত্ত সঞ্চিত হয়।

হিতোপদেশ 23:4

ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও।

হিতোপদেশ 28:8

যে সুদ ও বৃদ্ধি লইয়া আপন ধন বাড়ায়, সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।

হিতোপদেশ 28:20

বিশ্বস্ত লোক অনেক আশীর্ব্বাদ পাইবে; কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।

হিতোপদেশ 28:22

যার চক্ষু মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত; সে জানে না যে, দীতনা তাহাকে ধরিবে।

হবক্কূক 2:6

তাহারা সকলে কি তাহার বিরুদ্ধে দৃষ্টান্ত কথা ও তাহার বিষয়ে পরিহাসজনক প্রবাদ উত্থাপন করিবে না? লোকে বলিবে, “ধিক্‌ তাহাকে, যে পরধনে বর্দ্ধিষ্ণু হয়—কত দিন হইবে?—আর যে বন্ধক দ্রব্যের ভারে ভারী হয়।”

জখরিয় 5:4

বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটীতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটীর মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তরশুদ্ধ বাটী বিনাশ করিবে।

মালাখি 2:2

বাহিনীগণের সদাপ্রভু কহেন, যদি আমার নামের মহিমা স্বীকার করিবার জন্য তোমরা কথা না শুন, ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করিব, ও তোমাদের আশীর্ব্বাদের পাত্র সকলকে শাপ দিব; বাস্তবিক আমি সে সমস্তকে শাপ দিয়াছি, কেননা তোমরা মনোযোগ কর না।

১ তীমথিয় 6:9

কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।

Interlinear

Choose Theme