Home Bibles ☰ Books হিতোপদেশ 2:1 · বাংলা বাইবেল
হিতোপদেশ 2:1 · বাংলা বাইবেল

বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ কর, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর,

Cross references

দ্বিতীয় বিবরণ 6:6

আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক।

দ্বিতীয় বিবরণ 30:13

আর তাহা সমুদ্রপারেও নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?

ইয়োব 23:12

তাঁহার ওষ্ঠনির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্মুখ হই নাই, আমার প্রয়োজনীয় যাহা, তদপেক্ষা তাঁহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি।

গীতসংহিতা 119:9

যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।

হিতোপদেশ 1:3

উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্ম্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;

হিতোপদেশ 3:1

বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না; তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।

হিতোপদেশ 4:1

বৎসগণ, পিতার উপদেশ শুন, সুবিবেচনা বুঝিবার জন্য মনোযোগ কর।

হিতোপদেশ 4:10

বৎস, শুন, আমার কথা গ্রহণ কর, তাহাতে তোমার জীবনের বৎসর বহুসংখ্যক হইবে।

হিতোপদেশ 4:20

বৎস, আমার বাক্যে অবধান কর, আমার কথায় কর্ণপাত কর।

হিতোপদেশ 6:21

উহা সর্ব্বদা তোমার হৃদয়ে গাথিয়া রাখ, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ।

হিতোপদেশ 7:1

বৎস, আমার কথা সকল পালন কর, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর।

হিতোপদেশ 8:1

প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?

হিতোপদেশ 9:1

প্রজ্ঞা আপন গৃহ নির্ম্মাণ করিয়াছে, সে তাহার সপ্ত স্তম্ভ খুদিয়াছে;

হিতোপদেশ 28:7

যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান পুত্র; কিন্তু ভোক্তাদের সখা পিতার অপমানজনক।

Interlinear

Choose Theme