হিতোপদেশ 19:4 · বাংলা বাইবেল
ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়; কিন্তু দরিদ্র আপন বন্ধু হইতে পৃথক্ হয়।
Cross references
ইয়োব 6:15
আমার ভ্রাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল।
ইয়োব 19:13
তিনি মম জ্ঞাতিদিগকে আমা হইতে দূরে রাখিয়াছেন, আমার পরিচিতেরা অপরিচিতের ন্যায় হইয়াছে।
হিতোপদেশ 10:15
ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহাদের সর্ব্বনাশ।
হিতোপদেশ 14:20
দরিদ্র আপন প্রতিবাসীরও ঘৃণিত, কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে।
হিতোপদেশ 19:6
অনেকে বদান্যের স্তুতিবাদ করে, এবং সকলে দানশীলের বন্ধু হয়।
লূক 15:13
অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল।