Home Bibles হিতোপদেশ 15:16 · বাংলা বাইবেল
হিতোপদেশ 15:16 · বাংলা বাইবেল

সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল, তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।

Cross references

গীতসংহিতা 37:16

ধার্ম্মিকের অল্প সম্পত্তি ভাল, বহুদুষ্টের ধনরাশি অপেক্ষা ভাল।

হিতোপদেশ 10:22

সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।

হিতোপদেশ 16:8

ধার্ম্মিকতার সহিত অল্পও ভাল, তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভাল নয়।

হিতোপদেশ 17:1

শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভাল নয়।

হিতোপদেশ 28:6

বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজ সিদ্ধতায় চলে, তবু দ্বিপথগামী কুটিল লোক ধনবান হইলেও ভাল নয়।

উপদেশক 2:10

আর আমার চক্ষু দুটী যাহা ইচ্ছা করিত, তাহা আমি তাহাদের অগোচর রাখিতাম না; আমার হৃদয়কে কোন আনন্দভোগ করিতে বারণ করিতাম না; বাস্তবিক আমার সমস্ত পরিশ্রমে আমার হৃদয় আনন্দ করিত; সমস্ত পরিশ্রমে ইহাই আমার অংশ হইল।

উপদেশক 2:18

সূর্য্যের নীচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, আমার সেই সমস্ত পরিশ্রমে বিরক্ত হইলাম; কেননা আমার পরবর্ত্তী ব্যক্তির জন্য তাহা রাখিয়া যাইতে হইবে।

উপদেশক 4:6

পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।

উপদেশক 5:10

যে ব্যক্তি রৌপ্য ভালবাসে, সে রৌপ্যে তৃপ্ত হয় না; আর যে ব্যক্তি ধনরাশি ভালবাসে, সে ধনাগমে তৃপ্ত হয় না; ইহাও অসার।

১ তীমথিয় 6:6

বাস্তবিকই ভক্তি, সন্তোষযুক্ত হইলে, মহালাভের উপায়,

Interlinear

Choose Theme