Home Bibles হিতোপদেশ 14:25 · বাংলা বাইবেল
হিতোপদেশ 14:25 · বাংলা বাইবেল

সত্য সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে; কিন্তু যে অসত্য কথা কহে, সে ছলনা করে।

Cross references

হিতোপদেশ 12:17

যে সত্যবাদী, সে ধর্ম্মের কথা কহে; কিন্তু মিথ্যাসাক্ষী ছলের কথা কহে।

হিতোপদেশ 14:5

বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না; কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে।

হিতোপদেশ 19:5

মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যাভাষী রক্ষা পাইবে না।

প্রেরিতদের কার্য 20:21

ঈশ্বরের প্রতি মনপরিবর্ত্তন এবং আমাদের প্রভু যীশুর প্রতি বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের নিকটে সাক্ষ্য দিয়া আসিতেছি।

প্রেরিতদের কার্য 20:26

এই কারণ অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিতেছি যে, সকলের রক্তের দায় হইতে আমি শুচি;

প্রেরিতদের কার্য 26:16

কিন্তু উঠ, তোমার পায়ে ভর দিয়া দাঁড়াও, তুমি যে যে বিষয়ে আমাকে দেখিয়াছ, ও যে যে বিষয়ে আমি তোমাকে দর্শন দিব, সেই সকল বিষয়ে যেন তোমাকে সেবক ও সাক্ষী নিযুক্ত করি, এই অভিপ্রায়ে তোমাকে দর্শন দিলাম।

১ তীমথিয় 4:1

কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে।

২ পিতর 3:3

প্রথমে ইহা জ্ঞাত হও যে, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে; তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে,

Interlinear

Choose Theme