Home Bibles হিতোপদেশ 13:9 · বাংলা বাইবেল
হিতোপদেশ 13:9 · বাংলা বাইবেল

ধার্ম্মিকের দীপ্তি আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়।

Cross references

গণনা 27:4

আমাদের পিতার পুত্র নাই বলিয়া তাঁহার গোষ্ঠী হইতে তাঁহার নাম কেন লোপ পাইবে? আমাদের পিতৃকুলের ভ্রাতৃগণের মধ্যে আমাদিগকে অধিকার দিউন।

১ রাজাবলি 11:36

আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে যিরূশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দায়ূদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্ত উহার পুত্রকে এক বংশ দিব।

ইয়োব 18:5

দুষ্টের দীপ্তি ত নির্ব্বাণ হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে।

ইয়োব 21:17

কতবার দুষ্টদের প্রদীপ নির্ব্বাণ হয়? কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং [ঈশ্বর] ক্রোধে এমন ক্লেশ বন্টন করেন,

ইয়োব 29:3

তখন আমার মাথার উপরে তাঁহার প্রদীপ জ্বলিত, তাঁহার আলোকে আমি অন্ধকারেও চলিতাম।

গীতসংহিতা 97:11

দীপ্তি বপন করা গিয়াছে ধার্ম্মিকের জন্য, আর সরলচিত্তদের জন্য আনন্দ।

গীতসংহিতা 112:4

সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়; সে কৃপাময়, স্নেহশীল ও ধার্ম্মিক।

হিতোপদেশ 4:18

কিন্তু ধার্ম্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্য্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।

হিতোপদেশ 20:20

যে আপন পিতাকে কিম্বা মাতাকে শাপ দেয়, ঘোর অন্ধকারে তাহার প্রদীপ নিভিয়া যাইবে।

হিতোপদেশ 24:20

যেহেতু দুর্বৃত্ত লোকের শেষ ফল হইবে না, দুষ্টগণের প্রদীপ নিভিয়া যাইবে।

যিশাইয় 50:10

তোমাদের মধ্যে এমন কে আছে, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার দাসের রবে কর্ণপাত করে? যে অন্ধকারে চলে যাহার দীপ্তি নাই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আপন ঈশ্বরে নির্ভর দিউক।

মথি 22:13

তখন রাজা পরিচারকদিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেও; সেখানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।

মথি 25:8

আর নির্বুদ্ধিরা সুবুদ্ধিদিগকে বলিল, তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দেও, কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে।

Interlinear

Choose Theme