Home Bibles হিতোপদেশ 10:31 · বাংলা বাইবেল
হিতোপদেশ 10:31 · বাংলা বাইবেল

ধার্ম্মিকের মুখ প্রজ্ঞা-ফলে ফলবান; কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে।

Cross references

গীতসংহিতা 12:4

উহারা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের কর্ত্তা কে?

গীতসংহিতা 31:18

সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল বোবা হউক, যাহারা ধার্ম্মিকের বিপক্ষে দর্পকথা কহে, অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে কহে।

গীতসংহিতা 37:30

ধার্ম্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তাহার জিহ্বা ন্যায়বিচারের কথা কহে।

গীতসংহিতা 63:11

কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন; যে কেহ তাঁহাকে শপথ করে, সে শ্লাঘা করিবে; কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে।

গীতসংহিতা 120:3

হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দিবেন? তোমাকে অধিক কি যোগাইবেন?

হিতোপদেশ 10:11

ধার্ম্মিকের মুখ জীবনের উনুই; কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।

হিতোপদেশ 10:13

জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পৃষ্ঠের জন্য দণ্ড রহিয়াছে।

হিতোপদেশ 10:20

ধার্ম্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ, দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।

Interlinear

Choose Theme