Home Bibles হিতোপদেশ 1:17 · বাংলা বাইবেল
হিতোপদেশ 1:17 · বাংলা বাইবেল

জাল পাতা হয় অনর্থক, কোন পক্ষীর দৃষ্টিগোচরে।

Cross references

ইয়োব 35:11

তিনি ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন।

হিতোপদেশ 7:23

শেষে তাহার যকৃৎ বাণে বিদ্ধ হইল; যেমন পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তাহা প্রাণনাশক।

যিশাইয় 1:3

গোরু আপন স্বামীকে জানে, গর্দ্দভ আপন প্রভুর যাবপাত্র জানে, কিন্তু ইস্রায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না।

যিরমিয় 8:7

আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।

Interlinear

Choose Theme