Cross references
যোহন 16:7
তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে, সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাঁহাকে পাঠাইয়া দিব।
প্রেরিতদের কার্য 20:29
আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না;
ফিলিপীয় 1:22
কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্ম্মের ফল হয়, তবে কোন্টী মনোনীত করিব, তাহা বলিতে পারি না।
ফিলিপীয় 1:25
আর এই দৃঢ় প্রত্যয় আছে বলিয়া আমি জানি যে থাকিব, এমন কি, বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব,