Home Bibles ফিলেমন 1:13 · বাংলা বাইবেল
ফিলেমন 1:13 · বাংলা বাইবেল

আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধনদশায় সে তোমার পরিবর্ত্তে আমার পরিচর্য্যা করে।

Cross references

১ করিন্থীয় 16:17

স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আগমনে আমি আনন্দ করিতেছি, কেননা তোমাদের ত্রুটি তাঁহারা পূর্ণ করিয়াছেন;

ইফিষীয় 3:1

এই জন্য আমি পৌল, তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত খ্রীষ্ট যীশুর বন্দি—

ইফিষীয় 4:1

অতএব প্রভুতে বন্দি আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহূত হইয়াছ, তাহার যোগ্যরূপে চল।

ফিলিপীয় 1:7

আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য; কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি; যেহেতুক আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষসমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ।

ফিলিপীয় 2:30

কেননা খ্রীষ্টের কার্য্যের নিমিত্তে তিনি মৃত্যুমুখে উপস্থিত হইয়াছিলেন, ফলতঃ আমার সেবায় তোমাদের ত্রুটি পূরণার্থে প্রাণপণ করিয়াছিলেন।

ফিলেমন 1:1

পৌল, খ্রীষ্ট যীশুর বন্দি, এবং ভ্রাতা তীমথিয়-আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলীমন,

Interlinear

Choose Theme