Home Bibles ওবদিয় 1:13 · বাংলা বাইবেল
ওবদিয় 1:13 · বাংলা বাইবেল

আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরদ্বারে প্রবেশ করিও না; তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না, এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করিও না।

Cross references

২ শমূয়েল 16:12

হয় ত সদাপ্রভু আমার উপরে কৃত অন্যায়ের প্রতি দৃষ্টিপাত করিবেন, এবং অদ্য আমাকে দত্ত শাপের পরিবর্ত্তে সদাপ্রভু আমার মঙ্গল করিবেন।

ইয়োব 31:29

আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করিয়াছি? তাহার অমঙ্গলে কি উল্লসিত হইয়াছি?

গীতসংহিতা 22:17

আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি; উহারা আমার প্রতি দৃষ্টি করে, চাহিয়া থাকে।

ইজেকিয়েল 35:5

তোমার চিরন্তন শত্রুভাব আছে, এবং তুমি ইস্রায়েল-সন্তানদিগকে তাহাদের বিপৎকালে, শেষের অপরাধকালে, খড়্‌গের হস্তে সমর্পণ করিয়াছ;

ইজেকিয়েল 35:10

তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে, এবং আমরা তাহাদের অধিকারী হইব, তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন;

জখরিয় 1:15

আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল।

Interlinear

Choose Theme