এবং যাজক তৎস্মরণার্থে সেই ভক্ষ্য-নৈবেদ্যের এক মুষ্টি গ্রহণ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে, তৎপরে ঐ স্ত্রীকে সেই জল পান করাইবে।
Cross references
আর হারোণের পুত্র যাজকদের নিকটে সে তাহা আনিবে, এবং সে তাহা হইতে এক মুষ্টি সূক্ষ্ম সূজি ও তৈল এবং সমস্ত কুন্দুরু লইবে; পরে যাজক সেই নৈবেদ্যের স্মরণার্থক অংশ বলিয়া তাহা বেদির উপরে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
এবং যাজক সেই ভক্ষ্য-নৈবেদ্যের স্মরণার্থক অংশ লইয়া বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
পরে সে তাহা যাজকের নিকটে আনিলে যাজক তাহার স্মরণার্থক অংশ বলিয়া তাহা হইতে এক মুষ্টি লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে বেদিতে দগ্ধ করিবে; ইহা পাপার্থক বলি।
পরে যাজক তাহা হইতে আপন মুষ্টি পূর্ণ করিয়া, নৈবেদ্যের কিঞ্চিৎ সূজি ও কিঞ্চিৎ তৈল এবং নৈবেদ্যের উপরিস্থ সমস্ত কুন্দুরু লইয়া তাহার স্মরণার্থক অংশরূপে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে দগ্ধ করিবে।