সেবাকর্ম্মের ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীদের সেবাকর্ম্ম এই।
Cross references
সমাগম-তাম্বু-দ্বারের পর্দ্দা, প্রাঙ্গনের পর্দ্দা, আবাসের ও বেদীর চতুর্দ্দিক্স্থ প্রাঙ্গণ-দ্বারের পর্দ্দা এবং সমস্ত সেবাকার্য্য নিমিত্তক রজ্জু।
এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে।
কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্ত্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্ম্মে ও ভার বহনে নিযুক্ত করিবে।
হারোণের ও তাহার পুত্রগণের আজ্ঞানুসারে গের্শোন-সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম্ম করিবে; তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে।
আর সমাগম-তাম্বুতে তাহাদের সমস্ত সেবাকর্ম্ম সম্বন্ধীয় এই ভার তাহাদের বহনীয় হইবে; আবাসের তক্তা সকল, সে সকলের অর্গল, স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের চতুর্দ্দিক্স্থিত স্তম্ভ সকল,
ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্য্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম্ম ও ভার বহন কার্য্য করিতে প্রবেশ করিত,
সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই তাহারা প্রত্যেক জন মোশি দ্বারা আপন আপন সেবাকর্ম্ম ও ভার বহন অনুসারে গণিত হইল; এইরূপে মোশির প্রতি দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহারা তাঁহার দ্বারা গণিত হইল।
গের্শোনের সন্তানগণকে তাহাদের সেবাকর্ম্মানুসারে দুই শকট ও চারি বলদ,
পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।