গণনা 4:11 · বাংলা বাইবেল
পরে তাহারা স্বর্ণময় বেদীর উপরে নীলবর্ণ বস্ত্র পাতিয়া তাহার উপরে তহশ-চর্ম্মের আচ্ছাদন দিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে।
Cross references
যাত্রাপুস্তক 30:1
আর তুমি ধূপদাহ করিবার জন্য এক বেদি নির্ম্মাণ করিবে; শিটীম কাষ্ঠ দিয়া তাহা নির্ম্মাণ করিবে।
যাত্রাপুস্তক 37:25
পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা ধূপবেদি নির্ম্মাণ করিলেন; তাহা এক হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দুই হস্ত উচ্চ চতুষ্কোণ; তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল।
যাত্রাপুস্তক 39:38
এবং স্বর্ণময় বেদি, অভিষেকার্থ তৈল, ধূপার্থ সুগন্ধি দ্রব্য ও তাম্বু-দ্বারের পর্দ্দা,
যাত্রাপুস্তক 40:5
আর স্বর্ণময় ধূপবেদি সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখিবে, এবং আবাস-দ্বারের পর্দ্দা টাঙ্গাইবে।
যাত্রাপুস্তক 40:26
পরে তিনি সমাগম-তাম্বুতে তিরস্করিণীর সম্মুখে স্বর্ণবেদি রাখিলেন,