Home Bibles গণনা 36:6 · বাংলা বাইবেল
গণনা 36:6 · বাংলা বাইবেল

সদাপ্রভু সলফাদের কন্যাগণের বিষয়ে এই আজ্ঞা করিতেছেন, তাহারা যাহাকে মনোনীত করিবে, তাহাকে বিবাহ করিতে পারিবে; কিন্তু কেবল আপনাদের পিতৃবংশের কোন গোষ্ঠীর মধ্যে বিবাহ করিবে।

Cross references

আদিপুস্তক 24:3

আমি তোমাকে স্বর্গ মর্ত্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোন কন্যা গ্রহণ করিবে না,

আদিপুস্তক 24:57

তাহাতে তাঁহারা কহিলেন, আমরা কন্যাকে ডাকিয়া তাহাকে সাক্ষাতে জিজ্ঞাসা করি।

গণনা 36:12

যোষেফের পুত্র মনঃশির সন্তানদের গোষ্ঠীর মধ্যে তাহাদের বিবাহ হইল; তাহাতে তাহাদের অধিকার তাহাদের পিতৃগোষ্ঠীর সম্পর্কীয় বংশেই রহিল।

১ ইতিহাস 23:22

ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটী কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল।

২ করিন্থীয় 6:14

তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্ম্মে ও অধর্ম্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?

Interlinear

Choose Theme