Home Bibles ☰ Books গণনা 35:8 · বাংলা বাইবেল
গণনা 35:8 · বাংলা বাইবেল

আর ইস্রায়েল-সন্তানগণের অধিকার হইতে সেই সকল নগর দিবার সময়ে তোমরা অধিক হইতে অধিক ও অল্প হইতে অল্প লইবে; প্রত্যেক বংশ আপনার প্রাপ্ত অধিকারানুসারে কতকগুলি নগর লেবীয়দিগকে দিবে।

Cross references

আদিপুস্তক 49:7

অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের মধ্যে বিভাগ করিব; ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব।

যাত্রাপুস্তক 16:18

কেহ অধিক, কেহ অল্প কুড়াইল। পরে ওমরে তাহা পরিমাণ করিলে, যে অধিক সংগ্রহ করিয়াছিল, তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিয়াছিল, তাহার অভাব হইল না, তাহারা প্রত্যেকে আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইয়াছিল।

যাত্রাপুস্তক 32:28

তাহাতে লেবির সন্তানেরা মোশির বাক্যানুসারে তদ্রূপ করিল, আর সেই দিন লোকদের মধ্যে ন্যূনাধিক তিন সহস্র লোক মারা পড়িল।

গণনা 26:54

যাহার লোক অধিক, তুমি তাহাকে অধিক অধিকার দিবে, ও যাহার লোক অল্প, তাহাকে অল্প অধিকার দিবে, যাহার যত গণিত লোক, তাহাকে তত অধিকার দেওয়া যাইবে।

গণনা 33:54

আর তোমরা গুলিবাঁট দ্বারা আপন আপন গোষ্ঠী অনুসারে দেশাধিকার বিভাগ করিয়া লইবে; অধিক লোককে অধিক অংশ, ও অল্প লোককে অল্প অংশ দিবে; যাহার অংশ যে স্থানে পড়ে, তাহার অংশ সেই স্থানে হইবে; তোমরা আপন আপন পিতৃবংশানুসারে অধিকার পাইবে।

দ্বিতীয় বিবরণ 33:8

আর লেবির বিষয়ে তিনি কহিলেন, তোমার সেই সাধুর সহিত তোমার তুম্মীম ও ঊরীম রহিয়াছে; যাহার পরীক্ষা তুমি মঃসাতে করিলে, যাহার সহিত মরীবায় জল সমীপে বিবাদ করিলে।

যিহোশূয় 21:1

পরে লেবীয়দের পিতৃকুলপতিগণ ইলিয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণের নিকটে আসিলেন,

২ ইতিহাস 11:14

অর্থাৎ লেবীয়েরা আপন আপন পরিসরভূমি ও আপন আপন অধিকার ত্যাগ করিয়া যিহূদায় ও যিরূশালেমে আসিল, কেননা যারবিয়াম ও তাঁহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে যাজনকর্ম্ম করিতে না দিয়া তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছিলেন।

২ করিন্থীয় 8:13

কেননা এ কথা বলি না যে, অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবের নিয়মানুসারে হউক;

Interlinear

Choose Theme