আর তোমাদের সীমা অক্রব্বীম আরোহণ-পথের দক্ষিণদিকে ফিরিয়া সিন পর্য্যন্ত যাইবে, ও তথা হইতে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণদিকে যাইবে; এবং হৎসর-অদরে আসিয়া অস্মোন পর্য্যন্ত যাইবে।
Cross references
তখন আশুপক্ক দ্রাক্ষাফলের সময় ছিল। তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্য্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।
পরে তাঁহারা আসিয়া পারণ প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে মোশির ও হারোণের এবং ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া উহাদিগকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন; এবং সেই দেশের ফল তাহাদিগকে দেখাইলেন।
আর ইস্রায়েল-সন্তানগণ, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন প্রান্তরে উপস্থিত হইল, এবং লোকেরা কাদেশে বাস করিল; আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল ও সেই স্থানে তাঁহার কবর হইল।
তোমাদের পিতারা, যখন আমি দেশ দেখিতে কাদেশ-বর্ণেয় হইতে তাহাদিগকে পাঠাইয়াছিলাম, তখন তাহাই করিয়াছিল;
ইৎসিয়োন-গেবর হইতে যাত্রা করিয়া সিন প্রান্তরে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করিল।
ইদোমের নিকটস্থিত সিন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ অঞ্চল হইবে, ও পূর্ব্বদিকে লবণসমুদ্রের প্রান্ত হইতে তোমাদের দক্ষিণ সীমা হইবে।
আর তাহা দক্ষিণদিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়া সিন পর্য্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্ হইয়া ঊর্দ্ধগামী হইল; পরে হিষ্রোণে গিয়া অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হইয়া কর্ক্কা পর্য্যন্ত ঘুরিয়া গেল।
অক্রব্বীম আরোহণ-স্থান এবং সেলা অবধি উপরের দিকে ইমোরীয়দের অঞ্চল ছিল।