Home Bibles গণনা 33:2 · বাংলা বাইবেল
গণনা 33:2 · বাংলা বাইবেল

মোশি সদাপ্রভুর আজ্ঞায় তাহাদের যাত্রানুসারে সেই উত্তরণ-স্থানগুলির বিবরণ লিখিলেন। তাহাদের যাত্রানুসারে উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।

Cross references

গণনা 9:17

আর যে কোন সময়ে তাম্বুর উপর হইতে মেঘ ঊর্দ্ধে নীত হইত, তখন ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত; এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত, ইস্রায়েল-সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত।

গণনা 10:6

তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্‌স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে।

গণনা 10:13

মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহারা এই প্রথম বার যাত্রা করিল।

দ্বিতীয় বিবরণ 1:2

সেয়ীর পর্ব্বত দিয়া হোরেব অবধি কাদেশ-বর্ণেয় পর্য্যন্ত যাইতে এগার দিন লাগে।

দ্বিতীয় বিবরণ 10:11

পরে সদাপ্রভু আমাকে কহিলেন, উঠ, তুমি যাত্রার নিমিত্তে লোকদের অগ্রগামী হও, আমি তাহাদিগকে যে দেশ দিতে তাহাদের পিতৃপুরুষের কাছে দিব্য করিয়াছি, তাহারা সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করুক।

Interlinear

Choose Theme