গণনা 32:26 · বাংলা বাইবেল
আমাদের বালকবালিকারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের পাল সকল ও আমাদের সমস্ত পশুধন এই স্থানে গিলিয়দের নগরসমূহে থাকিবে।
Cross references
দ্বিতীয় বিবরণ 3:19
আমি তোমাদিগকে যে সকল নগর দিলাম, তোমাদের সেই সকল নগরে তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ বাস করিবে; আমি জানি, তোমাদের অনেক পশু আছে।
যিহোশূয় 1:14
মোশি যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদিগকে যে দেশ দিয়াছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকিবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অগ্রে অগ্রে পার হইয়া যাইবে ও তাহাদের সাহায্য করিবে।