আর ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের সকল স্ত্রীলোক ও বালকবালিকাদিগকে বন্দি করিয়া লইয়া গেল, এবং তাহাদের সমস্ত পশু, সমস্ত মেষপাল ও সমস্ত সম্পত্তি লুটিয়া লইল;
Cross references
আর উহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দি করিয়া উহাদের সমস্ত ধন ও গৃহের সর্ব্বস্ব লুট করিল।
মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা কি সমস্ত স্ত্রীলোককে জীবিত রাখিয়াছ?
যোদ্ধারা প্রত্যেকে আপনাদের নিমিত্ত লুটিত দ্রব্য লইয়াছিল।
কিন্তু স্ত্রীলোক, বালক-বালিকা ও পশুগণ প্রভৃতি নগরের সর্ব্বস্ব, সমস্ত লুটদ্রব্য আপনার জন্য লুটস্বরূপে গ্রহণ করিবে, আর তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত শত্রুদের লুট ভোগ করিবে।
আর তাহারা পশুচারকদের তাম্বু সকলেও আঘাত করিল, এবং বিস্তর মেঘ ও উষ্ট্র লইয়া যিরূশালেমে ফিরিয়া আসিল।
অতএব তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে অরামরাজের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে অরামীয়েরা তাঁহাকে পরাজয় করিল, এবং তাঁহার অনেক লোককে বন্দি করিয়া দম্মেশকে লইয়া গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হস্তেও সমর্পিত হইলেন, ইনিও মহাসংহারে তাঁহাকে পরাজয় করিলেন।
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতৃগণের স্ত্রী, পুত্র, কন্যা, দুই লক্ষ প্রাণীকে বন্দি করিয়া লইয়া গেল, এবং তাহাদের অনেক দ্রব্যও লুট করিল, আর সেই সকল লুটিত বস্তু শমরিয়াতে লইয়া গেল।